টঙ্গীতে দুই যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গীগাজীপুরের টঙ্গীর এরশাদনগরে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার ভোরে লাশ পাওয়া গেছে। শনিবার রাত থেকে তাদের খুঁজে পাচ্ছিল না স্বজনরা।
নিহতরা হলেন- শরিফ হোসেন (৩২) ও মো. জুম্মান হোসেন (৩৫)। তাদের বাড়ি এরশাদনগরে। এলাকাবাসী জানিয়েছে, তারা একসঙ্গে ঝুটসহ বিভিন্ন ব্যবসা করতেন।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন মিয়া জানান, দুজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে দুজন নিজেদের বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড।
আরও পড়ুন: জুলহাজ-তনয় হত্যাকাণ্ড: একজনকে গ্রেফতার করেছে ডিবি


/এজে/