আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যবসায়ী নিহত

সাভারআশুলিয়ায় যাত্রীবাহি বাসের চাপায় শওকত আলী (৫৭) নামে এক ব্যবসায়ী নিহতের খবর পাওয়া গেছে। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত আলী নবীনগরের ডেন্ডাবর এলাকার বাসিন্দা। আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করেন।
পুলিশ জানায়, বুধবার সকালে ব্যবসায়ীর বাসা থেকে বের হয়ে নবীনগরের উদ্দেশে রওনা হয়ে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছুলে ঢাকা-আরিচা মহাসড়কের রাস্তা পার হওয়ার সময় মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালক ও বাসটি আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন:  শপথ নিলেন মুন্সীগঞ্জের ২৭ ইউপি চেয়ারম্যান

/জেবি/এইচকে/