শ্যামল কান্তিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় স্থানান্তর



ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শ্যামল কান্তিনারায়ণগঞ্জে লাঞ্ছনার শিকার শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়াণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢামেক হাসপাতালে তার কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। 
এর আগে নারায়াণগঞ্জ হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. শফিউল আলম ফেরদৌস জানান, হাসপাতালের সামনে সাংবাদিকরা থাকায় তাকে পেছনের গেট দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। শিক্ষক শ্যামল কান্তির শরীরের অবস্থা ভালো না। গত কয়েকদিন ধরে গণমাধ্যম ও বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলায় তার ব্রেনের উপর চাপ পড়ছে। এতে তিনি আরও অসুস্থ বোধ করছেন।
উল্লেখ্য, গত ১৩ মে বন্দর উপজেলার কল্যান্দি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা করে গ্রামবাসীকে ক্ষেপিয়ে তুলে জনসম্মুখে ওই শিক্ষককে কান ধরে উঠবস করান নারায়ণগঞ্জের জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান। 

আরও পড়ুন:
‘আমি ক্ষমা চাইব না’

/বিটি/জেএ/