সেতুমন্ত্রী বলেন, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যাবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘সরকার এ ব্যাপারে নির্বিকার ও নির্লিপ্ত নয় কিংবা নিশ্চুপও নয়। সরকার এ ব্যাপারে আন্তরিক। ঘটনা ঘটার পর বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা যারা রাজনীতি করি তাদের ৫ বছরের অর্জন মাত্র ৫ মিনিটের খারাপ আচরণের কারণে শেষ হয়ে যেতে পারে।’
এসময় মন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল, সোনারগাঁ থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম, কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরীফুল আলমসহ বোরাক পরিবহন সার্ভিসের পরিচালকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: হেফাজতের সমাবেশে সেই ছাত্র: শ্যামল কান্তি স্যারের শাস্তি চাই!
/এআর/এসটি/