নারায়ণগঞ্জে ৩টি ভোজ্য তেল কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতবাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর গুণগত মান যাচাই ছাড়াই ভোজ্য তেল উৎপাদন, বাজারজাত ও বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তিনটি কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  র‌্যাব সদর দপ্তরের ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জরিমানার আদেশ দেন। বুধবার বিএসটিআই ও র‌্যাব-১০-এর যৌথ  অভিযানে এ জরিমানা করা হয়।
বিএসটিআই-এর পরিচালক রেজাউল করিম জানান, অভিযানে সদর উপজেলার দাপা, শৈলকুড়া ও আশপাশ এলাকাতে অবস্থিত কামাল ভেজিটেবল অয়েল রিফাইনারি মিলস লিমিটেড,  সারিজা অয়েল রিফাইনারি লিমিটেড ও সাউথ ইস্টার্ন অয়েল রিফাইনারি লিমিটেড তাদের উৎপাদিত পণ্যের গুণগতমান যাচাই ছাড়া এবং ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ ছাড়াই সয়াবিন তেল, পাম অয়েল ও পাম অলিন  বিক্রয় ও বিতরণ পরিলক্ষিত হয়।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তিনটি তাদের উৎপাদিত সয়াবিন তেল, পাম অয়েল ও পাম অলিন পণ্যে ভিটামিন-এ সমৃদ্ধকরণ ছাড়া  ১৮৬ কেজি ড্রামে পণ্য বিক্রয় ও বিতরণ অব্যাহত রাখায় বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ (সংশোধিত আইন ২০০৩) এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকা করে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়তে পারেন: জুলহাজ-তনয় হত্যাকাণ্ড: খুনিদের গ্রেফতারে আশাবাদী গোয়েন্দারা

 

/এমএনএইচ/