শিমুলিয়া ঘাটে রো রো ফেরি চলাচল বন্ধ

শিমুলিয়া ফেরিঘাটপ্রচণ্ড ঝড়ো হাওয়া ও পদ্মায় প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের শিমুলিয়া প্রান্তের তিন নম্বর রো রো ফেরিঘাটের পল্টুন ছিঁড়ে গেছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রচণ্ড ঝড়ো হাওয়া দেখা দিলে আকস্মিক এ ঘটনা ঘটে। এতে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে রো রো ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ম্যানেজার (বানিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারী রাত পৌনে ৯টায় জানান, বুধবার বিকেল সাড়ে  ৪টার দিকে প্রচণ্ড ঝড়ো হাওয়ায় শিমুলিয়া প্রান্তের তিন নম্বর রো রো ফেরিঘাটের পল্টুন ছিঁড়ে নদীর মাঝখানে নিয়ে যায়। এ সময় পল্টুনে রো রো ফেরি শাহআলী, রুহুল আমিনসহ তিনটি ফেরি নোঙরে ছিল। এর ফলে নৌরুটে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা ফেরি চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে কবে বা কখন রো রো ফেরি চলাচল শুরু হবে-তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এক ও দুই নম্বর ঘাট দিয়ে ছোট ছোট ফেরি চলাচল করছে।’

আরও পড়ুন- 

কোস্ট গার্ডে আরও চারটি নতুন জাহাজ যুক্ত হচ্ছে

 

নারায়ণগঞ্জে ৩টি ভোজ্য তেল কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা

/এফএস/