নারায়ণগঞ্জে ভোট নিয়ে বিচ্ছিন্ন সহিংসতা, চার কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁও উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ে কমপক্ষে ২০টি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও ব্যালট পেপার ছিনতাইসহ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দুই উপজেলায় ৪টি ভোট কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

নির্বাচনি সহিংসতা

শনিবার সকাল ৮টা হতে দুই উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১২টায় ঝড়ো বৃষ্টিতে সোনারগাঁ পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেম্বার প্রার্থী ব্যালট পেপার ছিনতাই ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অন্যদিকে, আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নে আক্কাস আলী ও জসিমউদ্দিন নামের দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষের ঘটনায় ছনপাড়া প্রাথমিক বিদ্যালয়, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দড়িবিশনন্দী সরকার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম তিন কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিতের সত্যতা নিশ্চিত করেছেন।

/টিএন/

আরও পড়তে পারেন:

কুমিল্লায় আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, আহত ৪০Comilla