চিঠিতে বলা হয়, সরোজ কান্তি বাইন টুটুল ওই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেব দুলাল বিশ্বাসের পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থী তারাপদ সরকারের পক্ষে কাজ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে তাকে দলের পদ থেকে বহিষ্কার করা হলো।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমও বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী শহিদুল ইসলাম জানান, হাতিয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোজ কান্তি বাইন টুটুলের নেতৃত্বে ১৫/১৬ জন ওই ইউনিয়নের নির্বাচনের দিন (২৩ এপ্রিল) রাতে নির্বাচিত ইউপি চেয়ারম্যান দেব দুলাল বিশ্বাস ও তার সমর্থকদের মারপিট করেন। এ ঘটনায় ১৭ জনকে আসামি করে একটি মামলা দায়েরের পর থেকে টুটুল পলাতক রয়েছেন।
আরও পড়ুন: জালভোট কমলেও সহিংসতা বেড়েছে: সিইসি
/এমও/টিএন/