মুন্সীগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার, চার সন্ত্রাসী গ্রেফতার

গ্রেফতারমুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে চারটি বিদেশি অস্ত্র ও ১৫ রাউন্ড গুলিসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাত ৯টার দিকে র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ এর একটি দল তাদের আটক করে।
এএসপি শাহ মো. মশিউর রহমানের নেতৃত্বে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজার এলাকার সড়কের ওপর চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি ওয়ান শুটার গান ও ১৫ রাউন্ড গুলিসহ চার সন্ত্রাসীকে আটক করা হয়। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা সার্কিট হাউসে র‌্যাব-১১, সিপিসি-১ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গুলজার হোসেন সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
তিনি আরও বলেন, সন্ত্রাসী ও মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র‌্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে।

আরও পড়ুন: পরাজিত প্রার্থীর সমর্থকদের ধাওয়ায় পদদলিত হয়ে বৃদ্ধ নিহত
/জেবি/টিএন/আপ-এনএস/