আগুন নেভানোর সময় আহত হয়েছেন টঙ্গী ফায়ার স্টেশনের তিনজন ফায়ারম্যান। আহতরা হলেন তৌহিদুল ইসলাম, রাসেল মিয়া ও লিয়াকত হোসেন।
টঙ্গী ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মিলগেইট এলাকায় রুবেল মিয়ার ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মূহূর্তে আগুন আধাপাকা ভবনের পাশে মনির মিয়ার গুদামে ছড়িয়ে পড়ে। এসময় আগুন নেভাতে গিয়ে লাল চান বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন টঙ্গী থাসপাতালে নিয়ে যান।
টঙ্গী সরকারি হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান জানান, চান মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
/এইচকে/আপ-এআর/