প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বুধবার বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান আলাল তার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শ্যামপুর এলাকায় নির্বাচনি প্রচারণা শুরু করেন। পরে সন্ধ্যার দিকে প্রচারণা শেষ করে ফেরার পথে আওয়ামী লীগের প্রার্থী সুজনের লোকজন প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় পাল্টা জবাবে বিএনপির নেতাকর্মীরা হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।
আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা এসময় বিএনপির লোকজনকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়ে।এতে বিএনপির কর্মী ও সমর্থকসহ প্রায় ২৫জন আহত হয়।
এ ব্যাপারে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান আলাল বলেন, তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। এসময় হঠাৎ করেই আওয়ামী লীগ প্রার্থী সুজনের সমর্থকে দুইশত নেতাকর্মী তাদের উপর হামলা চালায়।
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া বিএনপির প্রার্থীকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন: ভোটে হেরে রাস্তায় বিছানো ইট তুলে নিলেন আ.লীগ প্রার্থী
/এআর/