পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

টাঙ্গাইলটাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়।

নিহত শিশুরা হল বিলচাপড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে মরিয়ম (৪) ও তার ছোট ভাই মোতালেব হোসেনের মেয়ে সাদিয়া (৪) ও আফিয়া (৩)।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, ওই তিন শিশু বাড়ির পাশে নতুন খনন করা পুকুরের পাশে খেলা করছিল। এ সময় আফিয়া ওই পুকুরে পড়ে গেলে মরিয়ম ও সাদিয়া তাকে উদ্ধার করতে পানিতে নামলে তিনজনই পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জাহিদুজ্জামান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়।

আরও পড়ুন:
নারায়ণগঞ্জে এবার প্রধান শিক্ষককে জুতাপেটার অভিযোগে মানববন্ধন, তদন্ত কমিটি

/বিটি/