টাঙ্গাইলে ধর্ষণ মামলায় নব নির্বাচিত চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

গ্রেফতারটাঙ্গাইলের দেলদুয়ারে শিশু ধর্ষণ মামলায় নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সকালে উপজেলার ডুবাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ডুবাইল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ইলিয়াস মিয়া, নাটিয়াপাড়া গ্রামের সোহানুর রহমান, কোপাখী গ্রামের শাকিল ও আব্দুর রহিম।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩) এর কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নব-নির্বাচিত চেয়ারম্যান ইলিয়াসসহ চারজনকে শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে।

গত ২৯ মে সন্ধ্যায় দেলদুয়ার উপজেলার তৃতীয় শ্রেণির ওই ছাত্রী বাড়ির বাইরে বের হলে সোহানুর রহমান, শাকিল এবং শাহিন নামের তিন বন্ধু মেয়েটিকে মুখ বেঁধে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরদিন সকালে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে।

ঘটনাটি ধামা চাপা দিতে ৩১ মে স্থানীয় মাতব্বররা ডুবাইল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস মিয়ার সভাপতিত্বে একটি সালিশি বৈঠকে বসেন। বৈঠকে ধর্ষকদের তিন লাখ টাকা জরিমানা করা হয়।

ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে দেলদুয়ার থানায় শনিবার সকালে ১২ জনের নাম উল্লেখ করে মোট ৩৩ জনের বিরুদ্ধে দেলদুয়ার থানায় মামলা করেন।

আরও পড়ুন:
নোয়াখালীতে নির্বাচনি সহিংসতায় ছাত্রলীগ নেতা নিহত

/বিটি/