গর্ভবতী মায়েদের পুষ্টি সচেতনতায় সাইকেল র‌্যালি



Manikganj cycle (3)গর্ভবতী মায়েদের পুষ্টি সচেতনতায় মানিকগঞ্জে এক সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে সামাজিক সংস্থা হাসির উদ্যোগে এ সাইকেল র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. ইমরান আলী।

মানিকগঞ্জ সদর হাসপাতাল চত্বরে হাসির নির্বাহী পরিচালক আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জাহাঙ্গীর আলম বিশ্বাস, শহীদুল ইসলাম সুজন, মানিকগঞ্জ সদর হাসপাতালের আরএমও  ডা. লুৎফর রহমান, ডা. সুজন রায়, বেসরকারি উন্নয়ন সংস্থা স্টেপের নির্বাহী পরিচালক সঞ্জয় দাশ।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. ইমরান আলী বলেন, গর্ভবতীকালীন সময়ে মায়েদের প্রচুর পুষ্টির প্রয়োজন। একজন সুস্থ মা পারে একজন সুস্থ সন্তানের জন্ম দিতে।

পরে হাসপাতাল চত্বর থেকে বের হওয়া সাইকেল র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, সামাজিক সংগঠন হাসি দীর্ঘ দিন ধরে স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি, বাল্যবিয়ে, যৌতুক বিরোধী আন্দোলনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে।

আরও পড়ুন:

চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রীকে গুলি করে হত্যা

 

/বিটি/