কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ

.কিশোরগঞ্জ সদর উপজেলার আল আমিন নামের এক স্কুলছাত্র গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে সদর উপজেলার যশোদল কালিকাবাড়ি এলাকার টমটম চালক বকুল মিয়ার একমাত্র ছেলে একং যশোদল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র।
গত ৩১ মে বিকালে আল আমিন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ বিষয়ে গত ১ জুন সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা বকুল মিয়া।
জিডি সূত্রে জানা গেছে, আল আমিন গত ৩১ মে স্কুল থেকে ফিরে খাবার খেয়ে খেলতে বের হয়। এ সময় তার পরনে ছিল হাফপ্যান্ট ও গেঞ্জি। রাতে বাড়ি ফিরে না আসায় তার বাবা খোঁজাখুঁজি করেন। কিন্তু সন্ধান না পাওয়ায় ১ জুন তিনি থানায় জিডি করেন।
বকুল মিয়া জানান, ঘটনার ১০ দিন হয়ে গেলেও ছেলে আল আমিনের কোনও সন্ধান পাননি তিনি। তার চিন্তায় বাড়ির সবাই অস্থির হয়ে উঠেছে। পরিবারের কারও সঙ্গে আল আমিনের মনোমালিন্যও ছিল না বলেও জানান তার বাবা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, আল-আমিনের নিখোঁজ বিষয়ে জিডি হয়েছে। তারা কিশোরটিকে খুঁজে বের করার চেষ্টা করছেন।

আরও পড়ুন:

জামায়াতমুক্ত হওয়ার পথে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ!

/এসএনএইচ/টিএন/আপ-এনএস/