নিহত সাবুর স্ত্রী সেতু বেগম জানান, রবিবার গভীর রাতে ১০-১৫ জনের একদল ডাকাত বাড়ি ক্লোবসেবল গেট ভেঙে ভেতরে ঢুকে টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুটে নিতে থাকেন। এ সময় তার স্বামী বাধা দিলে প্রথমে ডাকাত দলের সদস্যরা তার মাথায় শাবল দিয়ে আঘাত করেন। পরে কুপিয়ে মারাত্মক আহত করে মালামাল নিয়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় প্রথমে সাবুকে গোপালগঞ্জ হাসাপাতাল ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাবু মঙ্গলবার সন্ধ্যায় মারা যান।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে টিন্টোর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।
কাশিয়ানী থানার ওসি মিজানুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের ৪টি টিম মাঠে নেমেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: নাটোরে সুনীল হত্যা: আইএসের দাবি অস্বীকার করলেন ডিআইজি
/এআর/এমএনএইচ/