ঈদে যানজট নিরসনে ১ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদেরসড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট নিরসনে ঈদের পাঁচদিন আগ থেকে রাজধানীর আশেপাশের মহাসড়কগুলোর ১৪টি পয়েন্টে এক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন। বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, মহাসড়কের পাশে যতো অবৈধ স্থাপনা আছে তা উচ্ছেদ করা হবে। কারো মুখের দিকে তাকিয়ে উচ্ছেদ বন্ধ করা যাবে না।

তিনি বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া থেকে এলেঙ্গা পর্যন্ত ফোর লেনের কাজ শুরু হওয়ায় দীর্ঘস্থায়ী স্বস্তির জন্য কিছুটা যানজটের ভোগান্তি সবাইকে মেনে নিতে হবে।

এসময় সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজাসহ ট্রাফিক পুলিশ ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

আরও পড়ুন- 
নিবন্ধিত দলে ভিড়ছে জামায়াত!

লাখো আলেমের জঙ্গিবাদবিরোধী ফতোয়া যাবে জাতিসংঘে

/এফএস/