নাশকতামূলক কর্মকাণ্ডের চালাতে পারে এমন সন্দেহে মানিকগঞ্জে জামায়াতের দুই আমিরসহ সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পৃথক অভিযানের মাধ্যমে তাদেরকে আটক করা হয়।
মানিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমির মাওলানা ওমর ফারুক (৩৫), হরিরামপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম, সাটুরিয়ায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম(৩০), ঘিওরের জামায়াত কর্মী ফারুক হোসেন (৩২), মানিকগঞ্জ সদরে ছাত্রশিবিরের সক্রিয় সদস্য তারবির আহমেদ (২২), সিংগাইরে বিএনপি কর্মী শফিকুল ২৬) ও আমিনুল (২২) কে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
অভিযানের দ্বিতীয় দিনে সাতক্ষীরায় গ্রেফতার ৩৫
ঝিনাইদহে জামায়াত-শিবিরের কর্মীসহ আটক ৪৮
/এসটি/