মুন্সীগঞ্জে জামায়াতের সেক্রেটারিসহ গ্রেফতার ৩৪

মুন্সীগঞ্জদেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মুন্সীগঞ্জে শনিবার দুপুর পর্যন্ত উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার মোট ৩৩ জনকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। তবে শনিবার দুপুর পর্যন্ত বিশেষ অভিযানে মোট কত জনকে গ্রেফতার করা হয়েছে তা পরে জানানো হবে।

তিনি আরও জানান, শনিবার দুপুর ১টার দিকে সিরাজদিখান উপজেলার সন্তোষপাড়া এলাকা থেকে সিরাজদিখান জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হোসেন জানান, তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় নাশকতার মামলা রয়েছে।

আরও পড়ুন:
গুপ্তহত্যাও বন্ধ করতে পারবো: প্রধানমন্ত্রী

/এনএস/