নিহত চালক টাঙ্গাইল জেলার নাগরপুর থানার লঘুদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে ও বলিয়ারপুর এলাকায় ভাড়া বাড়িতে থেকে অটোরিকশা চালাতো।
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে সাভারের বলিয়ারপুর এলাকার হাঙ্গাইলমোড় থেকে দুইজন যাত্রী নিয়ে চালক হেমায়েতপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পরে আলম নগর সুগন্দা হাউজিং বালুর মাঠ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে চালকের গলায় গামছা পেঁছিয়ে শ্বাসরোধ করে। হত্যার পর তার সঙ্গে থাকা মোবাইলফোন ও অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। রবিবার সকালে স্থানীয়রা ওই কিশোরের মৃতদেহ বালুর মাঠে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
/জেবি/টিএন/আপ-এমও/