মুন্সীগঞ্জে অস্ত্র মামলায় রিমান্ডে দুজন

মুন্সীগঞ্জমুন্সীগঞ্জে অস্ত্র মামলায় দুজনকে দুদিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। অস্ত্র মামলার দুই আসামি হচ্ছেন ওয়াহেদুজ্জামান বাবুল ও ওয়াহেদুজ্জামান অপু। মুন্সীগঞ্জ আমলি আদালত-১ এর  বিচারক মো. জসিম উদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পরিদর্শক মো. হারুনুর রশীদ রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়,  গত শনিবার রাতে মুন্সীগঞ্জ শহরের পাঁচঘড়িয়াকান্দি এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলিতে মো. জনি (১৭) নামে এক কিশোর নিহত হয়।  এ ঘটনায় মানিক সরকার (৩০) ও কালু বেপারী (৩৫)  গুলিবিদ্ধ হন। এ ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওয়াহেদুজ্জামান বাবুল ও ওয়াহেদুজ্জামান অপুকে তিনটি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগজিন ও ২৩ রাউন্ড গুলিসহ আটক করে। পরে সদর থানায় বাবুল ও  অপুর বিরুদ্ধে অস্ত্র আইন ও হত্যার ঘটনায় আলাদা মামলা হয়। 

কোর্ট পরিদর্শক হারুনুর রশীদ জানান, অস্ত্র মামলায় তাদের দুইজনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত হত্যা মামলায় রিমান্ড মঞ্জুরের শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেন। এ ঘটনায় আটক আরেকজন হরগংগা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবিড় আহম্মেদকে অস্ত্র মামলায় আটক দেখানো হয়নি। তাই পুলিশ তার বিরুদ্ধে আদালতের কাছে রিমান্ডের আবেদন করেনি।

আরও পড়ুন: কথা বলছেন না শ্যামল কান্তি

/এআর/