সড়ক ও জনপথের উপ বিভাগীয় প্রকৌশলী মো. গাউস উল হাসান মারুফ জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ওই মার্কেটটিতে মুদি দোকান, ফলের দোকান, মোবাইলের দোকান ও খাবার হোটেলসহ বিভিন্ন ধরনের ৫২টি দোকান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালের দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথের জায়গা অবৈধভাবে দখল করে গড়ে ওঠে ৫২টি দোকান। দ্বিতল ভবনের এই মসজিদ মার্কেটে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে বেনামে গড়ে তোলা দোকানপাট অপসারণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক প্রভাবের কারণে উচ্ছেদের শেষ মুহূর্তে এসে বাধাগ্রস্ত হয় অপসারণ উদ্যোগ। কিন্তু এবার সেতু ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ নির্দেশের পর নড়ে চড়ে বসে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ।
পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকালে ওই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানোর কথা থাকলেও দখলদারদের দোকানঘর থেকে মালামাল সরিয়ে নিতে বিলম্ব হওয়ায় দুপুর ১২টায় উচ্ছেদ অভিযান শুরু হয়।
আরও পড়ুন-
- না. গঞ্জে আ.লীগ অফিসে বোমা হামলার ১৫ বছর: বিচার চলছে ধীর গতিতে
- জঙ্গিবিরোধী অভিযান চলবে, বাড়ছে না বিশেষ অভিযানের মেয়াদ
/বিটি/