শুক্রবার মধ্যরাতে টুঙ্গিপাড়া উপজেলার খালেকের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আটক মো. রমজান শেখ টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামের মো. মজ্জুম শেখের ছেলে।
টুঙ্গিপাড়া থানার ওসি মাহমুদুল হক জানান, জাল টাকা বেচাকেনা হবে এমন সংবাদে খালেকের বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশ। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন জাল টাকা ব্যবসায়ী পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে রমজান শেখকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৪টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এই ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
/জেবি/এইচকে/
আরও পড়ুন: ১৫ মিনিটের ট্রাফিক পুলিশ শামীম ওসমান!