মুকসুদপুর উপজেলার নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ

গোপালগঞ্জগোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
মঙ্গলবার  সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান  চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সিকদার, উপজেলা চেয়ারম্যান আশরাফুল ইসলাম শিমুলসহ রাজনৈতিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রিমান্ড শেষে জেএমবি নেতা ফুয়াদ কারাগারে


/জেবি/আপ-এআর/