আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম জানান, তার ছেলে মেহেদী আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো। ওই প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর কয়েক মাস ধরে ফতুল্লার আফাজনগরে তাদের বাড়িতেই থাকতো। গত ১৯ জুন সকালে মেহেদী বাসা হতে বের হওয়ার পর থেকেই নিখোঁজ । দুপুরের পর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ওই রাতেই ফতুল্লা মডেল থানায় একটি জিডি করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, মেহেদী হাসান নিখোঁজের ঘটনায় পুলিশ ইতোমধ্যে মোবাইল ট্র্যাকিংসহ তাকে উদ্ধারের কাজ শুরু করেছে।
আরও পড়ুন: নতুন নকশায় ঈদ বাজারে এসেছে রাজশাহী সিল্ক
/এআর/