আটককৃতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর থানার বাউয়ারা কুমারজানি এলাকার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শহিদুর রহমান শিপন (৪২) তার স্ত্রী শ্যামলী (২৭) এবং গাড়িচালক মিনহাজ উদ্দিন (৪০)।
জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মির্জাপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর শহিদুর রহমান শিপন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রাইভেট কারযোগে বুধবার ভোরে টাঙ্গাইল যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর সিটি করপোরশেনরে বাইমাইল এলাকার একটি চেকপোস্টে ওই গাড়িকে থামার সংকেত দেয় গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ। এসময় পুলিশের সিগন্যাল ওভারটেক করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে গাড়িটির গতিরোধ করে। পরে গাড়িতে তল্লাশি করে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই ৩ জনকে আটক করা হয়।
এসআই রফিকুল আরও জানান, আটক শহিদুর রহমান পুলিশের কাছে নিজেকে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে পরিচয় দিয়েছে। এ ব্যাপারে মামলা জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আরও পড়ুন: সাংবাদিক নেতা শওকত মাহমুদ কারামুক্ত
/এআর/এএইচ/