পদ্মা সেতুর ৩৫ শতাংশ কাজ সম্পন্ন: সেতুমন্ত্রী






সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর ১৪ নম্বর পাইলিংয়ের কাজ শেষ হয়েছে এবং এ পর্যন্ত পদ্মা সেতুর ৩৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বর্ষা চলে আসলেও পদ্মা সেতুর কাজের কোনও বিঘ্ন ঘটবে না। 
ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নীমতলা এলাকায় বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিদর্শনকালে বুধবার দুপুরে মন্ত্রী এ সব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন- একটি মোটরসাইকেলে একসঙ্গে তিন জন উঠবেন না। মোটরসাইকেল চালকদের দুর্ঘটনা এড়াতে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। 
উল্লেখ্য, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কে মোবাইল কোর্ট চলাকালে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১১ টি মামলা দায়ের করা হয়। এছাড়া বিভিন্ন যানবাহনকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

আরও পড়ুন- 

বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান ষড়যন্ত্রমূলক: হানিফ
বৈশ্বিক পদ্ধতিকেই দায়ী করলেন ড. আতিউর রহমান

/এফএস/