চার্জশিটভুক্ত ৮ আসামিরা হলেন, মো.বাদশা মিয়া (৩২), মো.আক্তার হোসেন জামাল ওরফে কামাল (৩৬), মো. আজগর চৌধুরী (৩১), মো. শুকুর আলী (৪৫), মো. লাল মিয়া (৩৪), মো. আনোয়ার হোসেন (৩০), মো. মাসুদ (৩৫), মো. আলম (৬৫)।
নিহত মনির হোসেনের মা মালেকা বেগম জানান, যাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে তারা সবাই মিলে তার ছেলেকে হত্যা করেছে। ছেলে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চান তিনি।
মানিকগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. মতিয়ার রহমান বলেন, ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের কুয়েত প্রবাসী পরোশ আলীর কলেজ পড়ুয়া ছেলে মনির হোসেনকে হাত-পা বেঁধে নদীতে ফেলে হত্যা করা হয়। এ হত্যা মামলার চার্জশিটের নথি গত ৭ জুন আদালতে পাঠানো হলে আদালত তা পর্যালোচনার করার নির্দেশ দেন।
পর্যালোচনায় চার্জশিটের ওপর নিহত মনির হোসেনের মা মামলার বাদী মালেকা বেগমের কোনও আপত্তি না থাকায় বৃহস্পতিবার আদালতে চার্জশিট গঠন করা হয়।
তিনি আরও বলেন, মনির হত্যা মামলায় মোট আট জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে। এর মধ্যে বর্তমানে ১জন (আক্তার হোসেন জামাল ওরাফে কামাল) জামিনে রয়েছেন। বাকি ৭ জনের মধ্যে ৫ আসামি জেলহাজতে থাকলেও দুই জন পলাতক রয়েছেন।
পলাতক দুই আসামি মো. মাসুদ ও মো. আলমের বিরুদ্ধে আদালত বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এছাড়া শুকুর আলী নামের একজনের জামিনের মেয়াদ বৃহস্পতিবার শেষ হলে পুনরায় স্থায়ী জামিন চাইলে কোর্ট তার জামিন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: বরিশাল লঞ্চঘাটে বসছে সিসি ক্যামেরা, উদ্যোগ নেই বাস টার্মিনালে
/এআর/টিএন/