প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত কয়েক বছর যাবৎ সাভার পৌর এলাকার উলাইল মহল্লার ব্লুটেক্স গার্মেন্টস লিমিটেড কারখানার ঝুট ব্যবসা পরিচালনা করে আসছিলেন শাহিন খান। তবে কয়েক মাস ধরে ওই এলাকার অপর যুবলীগ নেতা ফরহাদ হোসেন তার লোকজন নিয়ে ওই কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নেয়। এরই সূত্র ধরে মঙ্গলবার দুপুরে যুবলীগ নেতা ফরহাদ হোসেন কারখানার ঝুট বের করতে গেলে অপর যুবলীগ নেতা শাহিন খানের লোকজন বাধা দেয়। একপর্যায়ে শুরু হয় সংঘর্ষ। প্রায় আধা ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হয় ১০ জন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে যুবলীগ নেতা ফরহাদ হোসেন বলেন, গত কয়েকম মাস যাবৎ তিনি উলাইল এলাকার ব্লুটেক্স কারখানার সঙ্গে ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন। মঙ্গলবার হঠাৎ করেই উলাইল এলাকার অপর যুবলীগ নেতা কানা শাহিন তার লোকজনের উপর হামলা চালিয়ে ঝুট বোঝাই ট্রাক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
অন্যদিকে, যুবলীগের অপর নেতা শাহিন খান বলেন, তিনি গত কয়েক বছর ধরে ব্লুটেক্স কারখানার ঝুট ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু কয়েক মাস ধরে ওই এলাকার অপর যুবলীগ নেতা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের উপর হামলা ও অস্ত্রের মুখে জিম্মি করে ঝুট ব্যবসা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
সিএমপি’র চার ডিসিসহ ১৩ এসপি’র রদবদল
/বিটি/