আটককৃতরা হলেন নরসিংদী পৌর এলাকার সাটিরপাড়া বকুলতলা এলাকার বাদশা মিয়া (২২) ও পূর্ব ব্রাম্মন্দী মহল্লার হুমায়ুন (২৮)। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলি, দুই রাউন্ড গুলির খোসা ও একটি ছোরা উদ্ধার করা হয়।
জানা গেছে, ৩ লাখ ১০ হাজার টাকাসহ ব্যবসায়ী আবদুল কাইয়ুম শহরের সোনালী ব্যাংক প্রধান শাখার সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। ব্যাংক এর সামনে পৌঁছানো মাত্র এক যুবক তার ভাইকে মারা হচ্ছে বলে ব্যবসায়ী কাইয়ুমকে ডেকে ব্যাংকের পাশের গলিতে নিয়ে যায়। সেখানে নিয়ে অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। টের পেয়ে আশপাশের লোকজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে টহল পুলিশ সদস্যরা দক্ষিণকান্দাপাড়া মহল্লায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলি, দুই রাউন্ড গুলির খোসা ও একটি ছোরা উদ্ধার হলেও টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
পুলিশ সুপার আমেনা বেগম বলেন, যতদূর জানি টাকা ছিনতাই করতে পারেনি। ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। এজন্য টাকাও উদ্ধার করা যায়নি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, ব্যবসায়ী আবদুল কাইয়ুম সাংবাদিকদের কাছে দাবি করেন, তার কাছ থেকে তিন লাখ ১০ হাজার টাকার মধ্যে দুই লাখ টাকা ছিনতাই হয়েছে।
আরও পড়ুন:
আজ ঢাকা-বরিশাল নৌরুটে ঈদ স্পেশাল ট্রিপ শুরু
/বিটি/