আশুলিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ২

.আশুলিয়ায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরের ২০ জন যাত্রী নিয়ে খেয়া পরিবহনের একটি বাস আব্দল্লাপুর থেকে আশুলিয়া যাচ্ছিলো। বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় পৌছে গাড়ি ঘুরানোর সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে খেয়া পরিবহনের বাসটি মহাসড়কের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের এক নারীযাত্রীসহ দুজন নিহত হয়। এঘটনায় আহত হয় আরও ১৫ জন।

পুলিশ জানায় এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এনএস/

আরও পড়ুন- 

যেভাবে পুলিশের সোর্স হয়ে ওঠে মুছা