মাদারীপুরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

IMG_3500মাদারীপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে পৌর ঈদগাহ মাঠে। বৃহস্পতিবার সকাল ৮টায় প্রথম জামাত ও সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এখানে ঈদের নামাজ আদায় করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগসহ সর্বস্তরের মানুষ।

ধর্মপ্রাণ মুসল্লিরা উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করেছেন এ ঈদ। নামাজ আদায়ের পর মুসল্লিরা কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

আরও পড়ুন:

গোপন তথ্য সংগ্রহে পুলিশের বিশেষ মোবাইল অ্যাপ 

/বিটি/