গোপালগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

গোপালগঞ্জগোপালগঞ্জে জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে সংঘর্ষে আব্দুল ওদুদ খান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন আহত  হয়েছেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মুকসুদপুর উপজেলার চাওচা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত ) জাফর মিয়া জানান, পৈত্রিক জমি ভাগ- বাঁটোয়ারা নিয়ে ওই গ্রামের ওদুদ খানের সঙ্গে তার ভাই আবু বক্কর খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে ওদুদ খান তার ছেলেদের নিয়ে বিরোধপূর্ণ পুকুরে মাছ ধরতে গেলে বক্কর খান এবং তার ছেলেরা তাদে বাধা দেন। এনিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আব্দুল ওদুদসহ ৫ আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ওদুদ খান মারা যান।

আরও পড়ুন: শোলাকিয়ায় পুকুর থেকে আরও ২টি চাইনিজ কুড়াল ও ১টি চাপাতি উদ্ধার 

/এআর/