জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জনিয়েছেন, ৮ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা ছাড়াও এই ঘটনায় জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো. রাসেল সাবরিনকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, রেলওয়ের সহকারী প্রকৌশলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও জেলা আ.লীগ নেতা আতিকুর রহমান ছানা।
আগামী ৩ দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
/এইচকে/
আরও পড়ুন: জামালপুরে পুলিশের নির্যাতনে মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ