গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ন কবির জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান ১৩ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ভ্যানটি টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানটির চালক মারা যান। পরে আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। ওসি হুমায়ন কবির জানান, তাদের প্রত্যেকের বাড়ি গাইবান্ধা জেলায়।
/জেবি/ এপিএইচ/
আরও পড়তে পারেন : যাত্রীবাহী বাস নদীতে, নিহত ১