গাজীপুরে বিকাশ কর্মীকে গুলি করে তিন লাখ টাকা ছিনতাই

গাজীপুরগাজীপুরের কাশিমপুর কাঁঠালতলা এলাকায় সেলিম মুন্সী (৩২) নামে এক বিকাশ কর্মীকে গুলি করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

সেলিম বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কাটিদিয়া এলাকার মহিউদ্দিন মুন্সীর ছেলে।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর রশিদ জানান, দুপুরে বিকাশের টাকা নিয়ে কোনাবাড়ী এলাকায় ব্যাংকে যাওয়ার পথে দুর্বৃত্তরা সেলিমকে গুলি করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে সাড়ে ৩ লাখ টাকা ছিল। চারজন দুর্বৃত্ত ছিনতাই কাজে দুটি মোটরসাইকেল ব্যবহার করে।

স্থানীয়রা সেলিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।

আরও পড়ুন:
এক বছর ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র রবিন

নিখোঁজের খবরগুলো আমলে নিত না আ. লীগও

/বিটি/