নিহত রাফিন আহমেদ ফতুল্লার বক্তাবলীর রাজাপুর এলাকার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সুলতান মিয়ার ছেলে। সে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
নিহতের পরিবারের বরাত দিয়ে বক্তাবলী নৌ-ফাঁড়ি পুলিশের এসআই আব্দুর রাজ্জাক জানান, রবিবার বিকালে বক্তাবলী বাজার সংলগ্ন বুড়িগঙ্গায় রাফিন, ওয়াহিদসহ ৫-৬ জন গোসল করছিল। ওই সময়ে তুচ্ছ ঘটনার জের ধরে ওয়াহিদ উত্তেজিত হয়ে রাফিনকে পানিতে চুবানোর পর সে নিখোঁজ হয়। পরে রাফিনের পরিবার বক্তাবলী নৌ-ফাঁড়ি পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দিয়ে লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, রাজাপুর এলাকার ওয়াহিদ পানিতে চুবিয়ে রাফিনকে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের নানা মজিবুর রহমান ওয়াহিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নৌ-ফাঁড়ি পুলিশের এসআই আব্দুর রাজ্জাক।
আরও পড়ুন: যশোরে অপহৃত গৃহবধূকে খুলনার ‘ক্লোজড’ ওসির বাড়ি থেকে উদ্ধার
/এআর/