১০ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। কিশোরগঞ্জ জুডিশিয়াল আদালতের মুখ্য বিচারিক হাকিম মো. আ. ছালাম খান এ আদেশ দেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ১০ দিনের রিমান্ড শেষে বিকেলে সন্দেহভাজন জঙ্গি জাহিদুলকে আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও জানান, আসামি জাহিদুলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এগুলো যাচাই-বাছাই করে মামলার অগ্রগতি করা হচ্ছে। প্রয়োজনে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।
এর আগে ঈদের দিন (৭ জুলাই ২০১৬) কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগা মাঠের কাছে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশের চেকপোস্টে পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালান জঙ্গিরা। এ হামলায় পুলিশের দুই সদস্য, এক নারী ও সন্ত্রাসীসহ চারজন নিহত হন। ঘটনার পর দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় দুটি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু দেশিয় অস্ত্র।
এ ঘটনায় গত ১০ জুলাই গ্রেফতার দুইজনসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই দিনই পুলিশের এক আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার আসামি জাহিদুলকে ১০ দিনের রিমান্ডে পাঠানো হয়।
/এবি/
আরও পড়ুন:
গুলশান হামলা: সন্দেহভাজন এক তরুণীসহ চারজনের ভিডিও প্রকাশ
২৬ জুলাই নতুন মুদ্রানীতি ঘোষণা