ঘাটাইল পৌরসভা নির্বাচন: প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

টাঙ্গাইলটাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শনিবার জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। নিজ নিজ সমর্থকদের  সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে প্রার্থীরা তাদের প্রতীক গ্রহণ করেন।

মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শহিদুজ্জামান খান ভিপি শহিদকে নৌকা প্রতীক এবং বিএনপি প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়।

এবার পৌরসভায় দুজন মেয়র প্রার্থী,  তিনটি সংরক্ষিত ওয়ার্ডে সাতজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও ৯টি সাধারণ ওয়ার্ডে ২৫ জন প্রার্থী সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভার ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একজন প্রার্থী থাকায় মো. হেকমত আলীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

প্রতীক বরাদ্দের পরপরই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন। শুরু করে দিয়েছেন নির্বাচনি পথসভা ও মতবিনিময় সভা।

উল্লেখ্য, আগামী ৭ আগস্ট সারাদেশে মেয়াদ উত্তীর্ণ আটটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৭০৬ জন।

আরও পড়ুন:
নরসিংদীতে ট্রলার ডুবে ৯ জনের মৃত্যু

/বিটি/