ভূমি অফিস সূত্র জানায়, রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নৈশপ্রহরী রাসেল সরদারকে একটি কক্ষের মধ্যে আটকে রাখে। দুর্বৃত্তরা সাধারণ শাখা, সার্ভেয়ার কক্ষ ও নাজিরের কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি খোলার চেষ্টা করে। তবে দোতলার কম্পিউটার কক্ষ ও এসিল্যান্ডের কক্ষের দরজা অক্ষত ছিল। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সকালে ঘটনাস্থলে আসে ভূমি সহকারী কমিশনার (এসিল্যান্ড) জয়ন্তী রায় রূপা।
মাদারীপুরের জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস জানান, সদর উপজেলা ভূমি অফিসে চুরির চেষ্টা করা হলেও কম্পিউটার, ফটোকপি, প্রিন্টারসহ কোনও কিছুই নিতে পারেনি দুর্বৃত্তরা। এমনকি অফিসের কোনও কাগজপত্রও খোয়া যায়নি।
/এসএনএইচ/টিএন/আপ-এআর/