গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ১০ জন আহত

গাজীপুর

গাজীপুরে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

 জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক  হারুন অর রশীদ জানান,  সকালে নবীনগর থেকে চন্দ্রাগামী যাত্রীবাহি পলাশ পরিবহনের একটি বাস জিরানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ১০-১২ ফুট নিচে একটি খাদে পড়ে যায়। এ সময় বাসে ২৫-৩০ জন যাত্রী ছিল। বাস থেকে হুড়াহুড়ি করে নামার সময় কমপক্ষে ১০  যাত্রী আহত হয়েছেন।

/জেবি/

আরও পড়তে পারেন : ঝিনাইদহে তোফাজ্জেল হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন