গ্রেফতারকৃত দুইজনের মধ্যে আজাহার ইমাম ওরফে সোহেল (৩৮) জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলের সিনিয়র উৎপাদক কর্মকর্তা। তিনি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া গ্রেফতার হৃদয় মিয়া (৩৫) লাইনম্যান।
সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা জানান, সোমবার রাত ১১টায় জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলের ভেতর থেকেই আজাহার ইমাম ওরফে সোহেলকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, হৃদয়কে মঙ্গলবার সকালে যাত্রামুড়া এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে জানিয়েছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসিমউদ্দিন।
এর আগে সোমবার পুলিশ এজাহারভুক্ত আসামি নাজমুল হুদাকে গ্রেফতার করে। পরে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত রবিবার কারখানার ভেতরে ১০ বছরের শিশু সাগর বর্মণের পায়ুপথে হাওয়া ঢুকিয়ে হত্যার ঘটনায় নিহতের বাবা রতন বর্মণ বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে মামলা করেন।
আরও পড়ুন-
কল্যাণপুরে সফল অভিযান দেশ ও জনগণকে বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা করেছে: প্রধানমন্ত্রী
গুলশানের মতো বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের: আইজিপি
/বিটি/