কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আখন্দ ফারুক জানান, দুই শিশু মারিয়া ও তানহা বাড়িতে খেলা করছিল। খেলার এক ফাঁকে বাড়ির পার্শ্ববর্তী বিলে গেলে সেখানে তারা পানিতে পড়ে তলিয়ে যায়। তাদেরকে ঘরে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করে বাড়ির পাশের বিল থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে। তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: জঙ্গি সন্দেহে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রী আটক
/এআর/