সেমিনারে প্রধান অতিথি আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, সাম্রাজ্যবাদ শক্তি ইসলামকে বিতর্কিত করতে ষড়যন্ত্র করছে। ইরাক, লিবিয়া, আফগানিস্তান ধ্বংস করে তারা শান্তিপূর্ণ বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। আর ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে জঙ্গিবাদী চেতনায় বিশ্বাসী হয়ে বিপথগামীরা সন্ত্রাস করছে।
নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বায়ক মাওলানা মহিব্বুল্লাহর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন মাওলানা ওবায়দুর রহমান খান নদভী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের আহ্বায়ক মাওলানা আবদুল আউয়াল ও সদস্য সচিব আবদুল কাদির। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর হেফাজতে ইসলামের নেতা মাওলানা মুফতি হারুন উর রশিদ, মাওলানা আতাউল্লাহ, মুফতি আনিস আনসারী, মাওলানা আব্দুর রহিম প্রমুখ।
/এমও/