সোনারগাঁ থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শ্রমিক মিলন চন্দ্র রায় রংপুর জেলার চব্বিশ হাজারী গ্রামের দেবেন্দ্র চন্দ্রের ছেলে।
কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানান, সোনারগাঁ এর প্রতাপেরচর এলাকায় মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান তাসমিন কেমিক্যাল লিমিটেডে এ এই দুর্ঘটনা ঘটে। একটি রাসায়নিক ট্যাংকের ঢাকনা খোলার সময়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মিলন চন্দ্র গুরুতর আহত হন। আহতাবস্থায় ওই শ্রমিককে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় তাসমিন কেমিক্যাল লিমিটেডের সেফটি ইনচার্জ মো. মবিন খাঁন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।
/এনএস/