র্যাব জানায়, সোমবার রাত ১০টার দিকে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় অভিযান চালায় তারা। ওই অভিযানে মিথুন ও তার চার সহযোগী গ্রেফতার হয়। ওই চার সহযোগী হলো, মামুন (২৮), বাদশা (৩০), শামীম (২২) ও আলমগীর (৩০)।
র্যাব জানায়, মিথুন নিহত সন্ত্রাসী রকমতের অন্যতম সহযোগী। তার চাচা সন্ত্রাসী ফজল হক বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর সে তার অস্ত্রভাণ্ডারের মালিক হয়। সে রকমত বাহিনীর সদস্যদের গডফাদার এবং ইসরাফিল বাহিনীর প্রধান হয়ে এলাকায় নিজস্ব সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে।
আরও পড়ুন: ত্রাণ নিয়ে কোথাও অনিয়ম দেখা গেলে কঠোর ব্যবস্থা: মায়া
/এআরএল/এআর/