শেরপুরে ছাদ থেকে পড়ে শিশু নিহত

শেরপুরবাসার ছাদ থেকে সোলাইমান (১১) নামে এক শিশু গৃহকর্মী নিহত হয়েছে। মঙ্গলবার  বিকাল  সাড়ে চারটার দিকে শেরপুরের খরমপুর মহল্লার আইডিয়াল ইসকুল ভবনে  এ ঘটনা ঘটে। সোলাইমান শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ গ্রামের মৃত সাইবুদ্দিন মিয়ার ছেলে।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, বিকেলে ভবনের ভাড়াটিয়া মিন্টু হাজী ও তার পরিবারের সবাই  দুপুরের খাবারের পর বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় এক ফাঁকে সবার অজান্তে বাসায় থাকা সাইকেল নিয়ে ছাদে চালাতে যায় ওই গৃহকর্মী। অসাবধানতা বসত তিনতলা থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
/এমএনএইচ/