রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হরিণবাড়িয়া হাট এলাকায় শুক্রবার রাতে পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিতহদের মধ্যে তিনজন মহিলা ও একটি শিশু রয়েছে।
শনিবার ভোর ৬টার দিকে ঘটনাস্থল হরিণবাড়িয়া থেতে তিন কিলোমিটার দূর থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন,পাংশার হাবাসপুর ইউনিয়নের চর রামনগর গ্রামের হালিমা বিবি (৫০), তার মেয়ে ফরিদা খাতুন (২২), বেগম (৪০), কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামের আলতাফের ছেলে রাজু (৬)।
কালুখালী থানার এস আই হিরণ কুমার বিশ্বাস জানান, ট্রলার ডুবিতে নিখোঁজ ৬ জনের মধ্যে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
/এসটি/