বুধবার বিএনপির জেলা শাখা এবং অঙ্গ সংগঠনের এক যৌথ মতবিনিময় সভায় তাকে জেলা কমিটি থেকে বহিষ্কার দাবি করে। সেই সঙ্গে তাকে অবিলম্বে উপদেষ্টা কাউন্সিল ও জেলা কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকেও অপসারণের দাবি জানানো হয়।
জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সত্যেনকান্ত পণ্ডিত ভজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে মঈনুল ইসলাম খান শান্তু’র সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এ বিষয়ে কথা বলেতে রাজি হননি।
অপরদিকে জেলা বিএনপি সভাপতি ও নবনিযুক্ত উপদেষ্টা আফরোজা খান রিতা’র মন্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ জিন্নাহ কবীর এ প্রসঙ্গে বলেন, বিগত তিন বছরের বেশি সময় হলো জেলা বিএনপির কমিটি গঠন হয়েছে। তবে আন্দোলন সংগ্রামসহ রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন শান্তু। গত তিন বছরে সাধারণ সম্পাদককে মানিকগঞ্জের দলীয় কর্মকাণ্ডে মাত্র ২ থেকে ৩ দিন পাওয়া গেছে। অথচ তিনি একটি বড় পদ নিয়ে ঘরে বসে আছেন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবীর। এসময় আরও বিএনপির সহ-সভাপতি আব্দুল বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা প্রমুখ।
/এনএস/