সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গায় কালো একটি ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানালে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই তারিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ব্যাগের ভেতর থেকে ২২টি হাতবোমা উদ্ধার করে। হাতবোমাগুলো ব্যাগের ভেতর ফোম দিয়ে আটকানো ছিল। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
এব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে। তবে নাশকতা ও ওই এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য হাতবোমাগুলো এনে এখানে রাখা হয়েছিল। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় বলেও তিনি জানান।
/এইচকে/
আরও পড়ুন: ভালুকায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার